শিক্ষিত মহিলাদের জন্য বিসিকের প্রশিক্ষণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ক্ষুদ্র ও কুটিরশিল্প প্রশিক্ষণ ইনস্টিটিউট (স্কিটি) দেশের শিক্ষিত বেকার যুব মহিলাদের জন্য পাঁচ দিনব্যাপী এক প্রশিক্ষণ কোর্সের আয়োজন করেছে। ১৭ নভেম্বর শুরু হবে ‘মহিলা উদ্যোক্তা উন্নয়ন’ শীর্ষক এই প্রশিক্ষণ।
কোর্স ফি নির্ধারণ করা হয়েছে ৫০০ টাকা। ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা এসএসসি। আসন সংখ্যা সীমিত। আগ্রহীদের ১৭ নভেম্বরের মধ্যে আবেদন করতে হবে এবং ওই দিনই নির্বাচনী সাক্ষাৎকারের পর প্রশিক্ষণ শুরু হবে।
যোগাযোগের ঠিকানা: স্কিটি, বিসিক, প্লট-২৪/এ, রোড-১৩/এ, সেক্টর-৬, উত্তরা, ঢাকা। ফোন: ৮৯৩৩৬৬১ ও ০১৯১৫১৬৭০২৪। বিজ্ঞপ্তি।