শিগগির এমএলএম নীতিমালা চূড়ান্ত করা হবে: বাণিজ্যমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিগগিরই মাল্টি লেভেল মার্কেটিং (এমএলএম) নীতিমালা চূড়ান্ত করা হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী মুহাম্মদ ফারুক খান।গতকাল সোমবার সচিবালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে বাণিজ্যমন্ত্রী আরও জানান, নীতিমালাটি এমনভাবে করা হবে, যাতে সাধারণ মানুষ প্রতারিত না হয়।বাণিজ্যমন্ত্রী বলেন, কিছু এমএলএম কোম্পানির বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেছে। এগুলো খতিয়ে দেখা হচ্ছে। এরই মধ্যে এমএলএম নিয়ে একটি খসড়া নীতিমালা তৈরি করা হয়েছে, যার ওপর মতামত নেওয়ার কাজ চলছে। তবে শিগগিরই নীতিমালাটি চূড়ান্ত হবে।বর্তমানে দেশে ৭০টি এমএলএম প্রতিষ্ঠান রয়েছে বলে বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।উচ্চ মুনাফার লোভ দেখিয়ে জনগণের কাছ থেকে অর্থ সংগ্রহ করছে কিছু এমএলএম প্রতিষ্ঠান, গত রোববার এ বিষয়ে একটি সতর্কবার্তা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।