শিগগির পোশাকশ্রমিকদের ঈদ বোনাস দেওয়ার দাবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০ রমজানের মধ্যে পোশাক কারখানা শ্রমিকদের ঈদ বোনস ও চলতি মাসের বেতন দেওয়ার দাবি জানিয়েছে জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন। একই সঙ্গে সংগঠনের নেতারা ঈদের আগে শ্রম অসন্তোষ এড়াতে অবিলম্বে সব কারখানা মালিক-শ্রমিক বৈঠকের অনুরোধ করেছেন।
রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে গতকাল রোববার বেলা ১১টায় শ্রমিক সংগঠনটির আয়োজিত এক মানববন্ধন কর্মসূচিতে এসব দাবি করা হয়। এতে বক্তব্য দেন সংগঠনের সভাপতি আমিরুল হক আমিন, সাধারণ সম্পাদক সাফিয়া পারভীন, কেন্দ্রীয় নেতা নুরুন
নাহার, ফারুক খান, আরিফা আক্তার প্রমুখ।
তাঁরা অভিযোগ করে বলেন, পোশাকশিল্পের শ্রমিকদের ঈদ বোনাস পাওয়া নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। প্রতিবছরই অনেক পোশাকশ্রমিক ঈদ বোনাস থেকে বঞ্চিত হোন। কোনো কোনো কারখানায় মালিকেরা বেতন-বোনাস না দিয়েই গোপনে কারখানায় তালা ঝুলিয়ে দেন।