শিগগিরই ইলেকট্রনিক ফান্ডস ট্রান্সফার পদ্ধতি চালু হবে সিএসইতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সভাপতি ফখরউদ্দিন আলী আহমেদ বলেছেন, খুব শিগগিরই সিএসইতে ইলেকট্রনিক ফান্ডস ট্রান্সফার পদ্ধতি চালু করা হবে। এরই মধ্যে এ ব্যাপারে প্রয়োজনীয় কাজ শুরু করা হয়েছে। তিনি আরও বলেন, এই পদ্ধতি চালু হলে টাকার সর্বোত্তম ব্যবহার নিশ্চিত হবে।গতকাল সোমবার সিলেটের একটি হোটেলে সিএসইর সিলেট অঞ্চলের সদস্যদের নিয়ে আয়োজিত এক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে ফখরউদ্দিন আলী আহমেদ এসব কথা বলেন। সিএসই ও বাংলাদেশ ব্যাংকের যৌথ উদ্যোগে এই কর্মশালার আয়োজন করা হয়।কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের জেলা প্রশাসক আবু সৈয়দ এম হাসিম। এম হাসিম তাঁর বক্তব্যে বলেন, ইলেকট্রনিক ফান্ডস ট্রান্সফার পদ্ধতি চালু হলে পুঁজিবাজারে লেনদেনের ক্ষেত্রে স্বচ্ছতা ও গতিশীলতা বাড়বে।কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের সিলেট অঞ্চলের মহাব্যবস্থাপক নির্মল চন্দ্র বখত। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের উপমহাব্যবস্থাপক ফজলুর রহমান, সিএসইর পরিচালক মোহাম্মদ মফিজউদ্দিন ও সিএসইর উপপ্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ সাজিদ হোসেন।কর্মশালায় বাংলাদেশ ব্যাংকের উপপরিচালক খন্দকার আলী কামরান আল জাহিদ ও দেবাশীষ সরকার এই পদ্ধতির ওপর বিস্তারিত আলোচনা করেন। সিএসইর এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।