শিগগিরই বাজারে আসছে জি-গ্যাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকায় এনার্জিপ্যাকের করপোরেট অফিসে সম্প্রতি অনুষ্ঠিত হলো জি-গ্যাস ঢাকা জোনের ডিস্ট্রিবিউটরশিপ সাইনিং প্রোগ্রাম। অনুষ্ঠানে জি-গ্যাস এলপিজি তথা এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও হুমায়ুন রশীদ ডিস্ট্রিবিউটরদের হাতে ডিস্ট্রিবিউটরশিপ সার্টিফিকেট তুলে দেন। অনুষ্ঠানে আরও ছিলেন জি-গ্যাস এলপিজির জেনারেল ম্যানেজার (সেলস অ্যান্ড মার্কেটিং) আবু সাঈদ রাজা, হেড অব অপারেশনস নওয়ীদ রশীদ প্রমুখ। বিজ্ঞপ্তি