শিপার্স কাউন্সিলকে মাশুল প্রদান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাহাজভাড়ার দশমিক ৫ শতাংশ হারে ফ্রেইট ব্রোকারেজ চার্জ হিসেবে শিপার্স কাউন্সিল অব বাংলাদেশকে (এসসিবি) দেওয়ার নির্দেশনা আরও ছয় মাসের জন্য স্থগিত হয়েছে। উচ্চ আদালতের নির্দেশে স্থগিতাদেশের নির্দেশনা কার্যকরের জন্য কেন্দ্রীয় ব্যাংক গত বুধবার একটি সার্কুলার জারি করে ব্যাংকগুলোর প্রধান নির্বাহীর কাছে পাঠিয়েছে। এর আগে ২০১১ সালের আগস্ট মাসে কেন্দ্রীয় ব্যাংকের এক নির্দেশনায় জাহাজের মালিককে অর্থ পরিশোধের আগে দশমিক ৫ শতাংশ ফ্রেইট ব্রোকারেজ চার্জ বাবদ শিপার্স কাউন্সিল অব বাংলাদেশের জন্য কেটে রাখার নির্দেশ দেওয়া হয়। অর্থাৎ কোনো জাহাজমালিক ভাড়া বাবদ ১০০ টাকা পেলে তার মধ্যে ৫০ পয়সা শিপার্স কাউন্সিলকে দেওয়া বাধ্যতামূলক ছিল। বাংলাদেশ ব্যাংকের ওই নির্দেশনার বিরুদ্ধে জাহাজ মালিকেরা উচ্চ আদালতে একটি রিট করেন। এর পরিপ্রেক্ষিতে আদালত ২০১২ সালের ২৭ ফেব্রুয়ারি প্রথম দফায় চার মাসের জন্য কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা স্থগিত করেন। একই বছরের জুলাই মাসে স্থগিতাদেশের মেয়াদ ছয় মাস বাড়ানো হয়। এরপর কেন্দ্রীয় ব্যাংকের সার্কুলারের কার্যকারিতা পর্যায়ক্রমে ছয় মাস করে স্থগিত করা হচ্ছে। চার্জ দেওয়া না দেওয়া নিয়ে বেশ কয়েক বছর ধরে জাহাজমালিক ও শিপার্স কাউন্সিলের মধ্যে বিরোধ চলে আসছে।
নিজস্ব প্রতিবেদক