শিল্প-কারখানায় অগ্নি নিরাপত্তার সমন্বিত কর্মপরিকল্পনা হচ্ছে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তাজরীন গার্মেন্টসে ১১১ শ্রমিকের মর্মান্তিক মৃত্যুর পর অবশেষে শিল্প-কারখানায় অগ্নিনিরাপত্তার জন্য দেশে সমন্বিত কর্মপরিকল্পনা হচ্ছে। আগামী ফেব্রুয়ারির মধ্যেই এ কর্মপরিকল্পনা তৈরি করা হবে। এতে পরামর্শ ও কারিগরি সহায়তা দেবে আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও)। আইএলও গতকাল বুধবার এক বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে। ঢাকার একটি হোটেলে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় ও আইএলওর আয়োজিত এক সভায় আগের দিন মঙ্গলবার এ ব্যাপারে একটি চুক্তি হয়েছে। চুক্তিতে সই করেন শ্রমসচিব মিকাইল শিপার, বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের সভাপতি ফজলুল হক, বিজিএমইএর সহসভাপতি ফারুক হাসান, বিকেএমইএর প্রথম সহসভাপতি মোহাম্মদ হাতেম, বাংলাদেশ ন্যাশনাল কাউন্সিলের চেয়ারম্যান রায় রমেশচন্দ্র এবং ন্যাশনাল কো-অর্ডিনেশন কমিটি ফর ওয়ার্কার্স এডুকেশনের চেয়ারম্যান শুকুর মাহমুদ।