বাংলাদেশের শিল্পায়নের স্বার্থে যেকোনো শিল্প খাতে সহায়তার প্রয়োজন হলে ভারত বাংলাদেশকে প্রয়োজনীয় প্রযুক্তি ও কারিগরি সহায়তা দেবে। কারণ, ভারত বাংলাদেশের দ্রুত বিকাশমান অর্থনৈতিক উন্নয়নের অংশীদার হতে আগ্রহী।শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়ার সঙ্গে গতকাল রোববার বিকেলে সাক্ষাৎ করতে গিয়ে বাংলাদেশে নবনিযুক্ত ভারতের হাইকমিশনার পঙ্কজ শরণ এসব কথা বলেন। শিল্প মন্ত্রণালয়ে অনুষ্ঠিত ওই বৈঠকে শিল্পসচিব কে এইচ মাসুদ সিদ্দিকী ছাড়াও মন্ত্রণালয় ও ভারতীয় হাইকমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।বৈঠকে শিল্প খাতে দ্বিপক্ষীয় সহায়তার নানা দিক নিয়ে আলোচনা হয়। আলোচনায় দুই দেশের যোগাযোগ অবকাঠামো উন্নয়ন, এ দেশের পণ্যের মান নিয়ন্ত্রক সংস্থা বিএসটিআইয়ের আধুনিকায়ন, শিল্প খাতে প্রযুক্তি হস্তান্তরের বিষয়গুলো উঠে আসে। শিল্প মন্ত্রণালয় থেকে গতকাল পাঠানো এক তথ্য বিবরণীতে এ খবর জানানো হয়।পঙ্কজ শরণ বলেন, ইতিমধ্যে ভারতের উদ্যোক্তারা বাংলাদেশের তৈরি পোশাক, যোগাযোগ অবকাঠামো, জ্বালানি, বিদ্যুৎসহ সম্ভাবনাময় শিল্প খাতে বিনিয়োগে এগিয়ে এসেছেন। এ দেশের উদ্যোক্তারাও ভারতে বিনিয়োগ করতে চাইলে স্বাগত জানানো হবে। এ ক্ষেত্রে দুই দেশের নীতিনির্ধারণী ভারতের নতুন হাইকমিশনার বলেন, কয়েকটি পণ্য ছাড়া সব পণ্যে বাংলাদেশের জন্য ভারতের বাজার খুলে দেওয়া হয়েছে। এ দেশের উদ্যোক্তারা এই সুবিধা কাজে লাগিয়ে ভারতে বেশি পণ্য রপ্তানির সুযোগ নিতে পারেন। বাংলাদেশের যোগাযোগ অবকাঠামো উন্নয়ন ও বিদ্যুৎ উৎপাদন বাড়াতে ভারতের উদ্যোক্তারা বিনিয়োগে এগিয়ে আসবেন বলে তিনি জানান।