শিল্প খাতের সর্বোচ্চ পুরস্কার পেল হাইডেলবার্গ সিমেন্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

পণ্যের গুণগত মান, শক্তিশালী ব্র্যান্ড ইমেজ, সেরা গ্রাহকসেবা ইত্যাদির বিবেচনায় হাইডেলবার্গ সিমেন্ট বাংলাদেশ লিমিটেড অর্জন করেছে শিল্প খাতের স্বনামধন্য ‘ন্যাশনাল প্রোডাক্টিভিটি অ্যান্ড কোয়ালিটি এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০১৫’-এর প্রথম পুরস্কার। সম্প্রতি শিল্প মন্ত্রণালয়ের উদ্যোগে ঢাকার পূর্বাণী হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে শিল্পমন্ত্রী আমির হোসেন আমুর কাছ থেকে হাইডেলবার্গ সিমেন্টের পক্ষে পুরস্কার নেন মার্কেটিং অ্যান্ড সেলস বিভাগের পরিচালক সৈয়দ আবু আবেদ সাহের। বিজ্ঞপ্তি