শিল্প খাতের সিআইপি হচ্ছেন ৫৬ জন
বেসরকারি খাতে শিল্প স্থাপন, পণ্য উৎপাদন, কর্মসংস্থান সৃষ্টি, জাতীয় আয় বৃদ্ধিসহ দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখার স্বীকৃতিস্বরূপ সরকার ৫৬ জনকে বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তি (সিআইপি) নির্বাচন করেছে।
শিল্প মন্ত্রণালয় গত সপ্তাহে এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে। সাত শ্রেণিতে (ক্যাটাগরি) ২০১৪ সালের জন্য সিআইপির এই তালিকা করা হয়েছে। শিল্পমন্ত্রী আমির হোসেন আমু ৭ মে তাঁদের হাতে পদক তুলে দেবেন।
সিআইপিরা এক বছরের জন্য ব্যবসাসংক্রান্ত ভ্রমণের সময় বিমান, রেলপথ, সড়ক ও জলপথে সরকারি যানবাহনে আসন সংরক্ষণে অগ্রাধিকার পাবেন। সহজে ভিসা পাওয়ার জন্য তাঁদের অনুকূলে পররাষ্ট্র মন্ত্রণালয়সংশ্লিষ্ট দূতাবাসকে ‘লেটার অব ইন্ট্রোডাকশন’ দেবে। বিমানবন্দরে ভিআইপি লাউঞ্জ-২ ব্যবহারেরও সুবিধা পাবেন সিআইপিরা।
পদাধিকারবলে নির্বাচিত হয়েছেন ১২ জন। তাঁরা হলেন এফবিসিসিআইয়ের সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমদ, এমসিসিআইয়ের সভাপতি রোকিয়া আফজাল রহমান, ঢাকা চেম্বারের সভাপতি মোহাম্মদ শাহজাহান খান, বাংলাদেশ চেম্বারের সভাপতি এ কে আজাদ, জাতীয় ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতির সভাপতি মির্জা নূরুল গণি, বিজিএমইএ সভাপতি আতিকুল ইসলাম, বিকেএমইএ সভাপতি এ কে এম সেলিম ওসমান, এমপ্লয়ার্স ফেডারেশনের সভাপতি তপন চৌধুরী, ফরেন ইনভেস্টরস চেম্বারের রূপালী হক চৌধুরী, উইমেন এন্টারপ্রেনিয়ার্স অ্যাসোসিয়েশনের সভাপতি নাসরীন ফাতেমা আউয়াল, উইমেন চেম্বারের সভাপতি সঙ্গীতা আহমেদ ও জুট মিলস অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান শামস-উজ-জোহা।
বৃহৎ শিল্পে সুপারিশ করা ২১ জন সিআইপি হলেন এনভয় টেক্সটাইলসের চেয়ারম্যান কুতুবউদ্দিন আহমেদ, জাবের অ্যান্ড জোবায়ের ফেব্রিকসের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আবদুস ছামাদ মোহাম্মদ রফিকুল ইসলাম, আবদুল মোনেম লিমিটেডের এমডি আবদুল মোনেম, বিআরবি কেব্লসের এমডি পারভেজ রহমান, সুপার রিফাইনারির এমডি সেলিম আহমেদ, ফারিহা নিট টেক্সের এমডি আসাদুল ইসলাম, ইসলাম রি-রোলিংয়ের এমডি আজহারুল ইসলাম, এম আর এস ইন্ডাস্ট্রিজের এমডি শামসুর রহমান, পাহাড়তলী টেক্সটাইল অ্যান্ড হোসিয়ারির এমডি মির্জা সালমান ইস্পাহানি, কসমোপলিটন ইন্ডাস্ট্রিজের পরিচালক তানভীর আহমেদ, ফুজি ইংক ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান ফারহানা মোনেম, পলো কম্পোজিট নিটের এমডি এম এ জলিল, ইউনিভার্সেল জিনসের এমডি নাছির উদ্দিন, স্কয়ার কনজুমার প্রোডাক্টসের এমডি অঞ্জন চৌধুরী, বিএসআরএম স্টিলসের চেয়ারম্যান আলী হোসাইন আকবর আলী, এসিআই ফরমুলেশনসের চেয়ারম্যান এম আনিস উদ দৌলা, প্যাসিফিক জিনসের পরিচালক সৈয়দ মোহাম্মদ তানভীর, জালাল আহমেদ স্পিনিংয়ের এমডি মো. শাহজাহান, রানার অটোমোবাইলসের চেয়ারম্যান হাফিজুর রহমান খান, ফার সিরামিকসের চেয়ারম্যান খোদেজা ফরহাদ রুহী ও জেম জুটের এমডি কাজী ইনাম আহমেদ।
মাঝারি শিল্পে সুপারিশ করা নয়জন হলেন সিটাডেল অ্যাপারেলসের এমডি মাহিদুল ইসলাম খান, বিডি সি ফুডের পরিচালক বদরুল হায়দার চৌধুরী, অকো-টেক্সের এমডি আবদুস সোবহান, বসুমতি ডিস্ট্রিবিউশনের এমডি জেড এম গোলাম নবী, বি আর বি পলিমারের এমডি মজিবর রহমান, জেমিনি সি ফুডের এমডি কাজী শাহেদ আহমেদ, বিডি ফুডসের পরিচালক মোহাম্মদ তাফহীম আল-আজমী, এটলাস সি ফুডের এমডি এস এম মিজানুর রহমান ও ঈগলু ফুডসের পরিচালক এ এস এম মঈনউদ্দিন মোনেম।
ক্ষুদ্র শিল্পে সুপারিশ করা ছয়জন হলেন কিয়াম মেটালের এমডি মিজবার রহমান, বেইলী ইয়ার্ন ডাইংয়ের এমডি মাসুদ জামান, ফুটবেড ফুটওয়্যারের এমডি অনিরুদ্ধ কুমার রায়, করিম স্পিনিংয়ের চেয়ারম্যান আবদুল হাই সরকার, আমানতশাহ উইভিং প্রসেসিংয়ের পরিচালক লুৎফা বেগম ও টেকনোমিডিয়ার এমডি যশোদা জীবন দেবনাথ।
সেবা শিল্পের পাঁচজন হলেন নাভানা রিয়েল এস্টেটের ভাইস চেয়ারম্যান সাজেদুল ইসলাম, এসটিএস হোল্ডিংসের এমডি খন্দকার মনির উদ্দীন, শান্তা প্রপার্টিজের পরিচালক জেসমিন সুলতানা, নাভানা লিমিটেডের চেয়ারম্যান শফিউল ইসলাম ও শেলটেক (প্রা.) লিমিটেডের এমডি তৌফিক এম সেরাজ।
মাইক্রো শিল্পের দুজন হলেন আরএমএম লেদারের চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ মাহিন ও এবি ফ্যাশন মেকারের স্বত্বাধিকারী সানাউল হক।
কুটির শিল্পের একজন হলেন জননী উইভিং ফ্যাক্টরির স্বত্বাধিকারী রফিকুল ইসলাম।