
পরিকল্পনা ছাড়া লক্ষ্য ঠিক করা আসলে একটি ইচ্ছাতালিকা ছাড়া আর কিছুই নয়।
আঁতোয়ান দো সাঁত এক্সুপেরি
ফরাসি সাংবাদিক, লেখক ও বৈমানিক
বাজেট বক্তৃতার অনেক পরিকল্পনা শুনলে এমনটা মনে পড়ে অনেকেরই। বাজেটে অনেক পরিকল্পনা হয়, বাস্তবায়ন হয় না। অনেকগুলো আবার হারিয়ে যায়। যেমন, জেলা বাজেট ও ব্যাংকিং কমিশন। আবার বাজেটে এমন অনেক উচ্চাভিলাষী পরিকল্পনা নেওয়া হয়, যেগুলোর বাস্তবায়ন যে হবে না তা আগেভাগেই বলে দেওয়া যায়।
রাজস্ব আদায় হবে না
বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী নিজেই বলেছিলেন ‘চলতি অর্থবছরে রাজস্ব আদায়ের হার হবে ৩০.৬২ শতাংশ বেশি, যা সত্যিই উচ্চাভিলাষী।’ অর্থমন্ত্রী আরও বলেছিলেন গত ছয় বছরে রাজস্ব বোর্ডের জনবল ও দপ্তর বেড়েছে ব্যাপকভাবে এবং তঁারা একটি বছরে আদায়ে প্রবৃদ্ধি ২০ শতাংশের বেশি করতে সক্ষম হয়েছেন। এবার তঁাদের চ্যালেঞ্জ হলো ৩০.৬২ শতাংশ হারে রাজস্ব আদায় বৃদ্ধি।
প্রবৃদ্ধি
২০০৯-১০ : ১৭.৬%
২০১০-১১ : ২২.৫%
২০১১-১২ : ২৩.৩%
২০১২-১৩ : ১১.৮%
২০১৩-১৪ : ৯.৪%
২০১৪-১৫ : ১৫.৯%
২০১৫-১৬ : ১৫% (মার্চ)
রাজস্ব আদায়ের হারের এই প্রবণতা কিন্তু দুশ্চিন্তাই বাড়ায়
উচ্চাভিলাষী বাজেট
এটি বাজেট নিয়ে সব সময়ের বিতর্ক। বাজেটের আয়তন বাড়ছে। ৩ লাখ ৪০ হাজার কোটি টাকা ছাড়িয়ে গেছে বাজেট। এটিকে অনেকেই অনেক বড় বাজেট বলে মনে করেন। কিন্তু বাস্তব পরিস্থিতি ভিন্ন। দেখা যাচ্ছে বাজেটের আকার অনেক বাড়লেও জিডিপির তুলনায় বাংলাদেশে সরকারি ব্যয় এখনো অনেক। নিচের হিসাবটি অর্থ মন্ত্রণালয়ের
উন্নত দেশ : ৪০.৫%
উঠতি ও উন্নয়নশীল দেশ : ৩১.১%
আসিয়ান-৫ : ২১.৯%
লাতিন ও ক্যারিবীয় : ৩৪.৩%
সাব-সাহারা আফ্রিকা : ২৩.১%
ভারত : ২৬.৫%
মালয়েশিয়া : ২৭.২৯%
বাংলাদেশ : ১৪%
সরকারি ব্যয়/ জিডিপি
সমস্যা ঘাটতি অর্থায়নের
বাজেটের আরেক সমালোচনা। এমনিতে বাজেট ঘাটতি ৫ শতাংশের মধ্যেই। এখন সঞ্চয়পত্র বিক্রি অনেকটাই বেড়ে গেছে। নিরাপদ বিনিয়োগের জায়গা না থাকাই এর কারণ। এর ফলে বাড়ছে সুদ পরিশোধ ব্যয়। এতে অর্থমন্ত্রীর দায়ও বাড়ছে।