শিল্প-ব্যবসায়ের বিষয়ে ঢাকায় বিসিকের প্রশিক্ষণ
বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প সংস্থার (বিসিক) মাধ্যমে বাস্তবায়নাধীন ক্ষুদ্র ও কুটির শিল্প প্রশিক্ষণ ইনস্টিটিউট (স্কিটি) দেশের শিক্ষিত যুবক ও যুবতীদের জন্য পাঁচ দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করেছে। ২৩ জুলাই শুরু হবে ‘লাভজনকভাবে ক্ষুদ্র ও মাঝারি এন্টারপ্রাইজ শুরুর উপায়’ শীর্ষক এ প্রশিক্ষণ কোর্স।
যেসব শিক্ষিত যুবক ও যুবতী নিজেরাই শিল্পপ্রতিষ্ঠান বা কোনো না কোনো ব্যবসা গড়ে তুলতে চান কিন্তু কীভাবে করতে হবে তা বুঝে উঠতে পারছেন না, তাঁদের জন্য কোর্সটি প্রণয়ন করা হয়েছে। কোর্স শেষে স্কিটির দেওয়া সনদটি উদ্যোক্তাদের জন্য বাংলাদেশ ব্যাংকের পুনঃ অর্থায়ন তহবিলের আওতায় ঋণপ্রাপ্তিতে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।
প্রশিক্ষণের কোর্স ফি নির্ধারণ করা হয়েছে দুই হাজার টাকা। ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা এইচএসসি, আসনসংখ্যা সীমিত। আগ্রহীদের ২৩ জুলাইয়ের মধ্যে আবেদন করতে হবে এবং ওই দিনই নির্বাচনী সাক্ষাৎকারের পর প্রশিক্ষণ শুরু হবে।
যোগাযোগ: শিল্পোদ্যোক্তা উন্নয়ন অনুষদ, স্কিটি, বিসিক, প্লট-২৪/এ, রোড-১৩/এ, সেক্টর-৬, উত্তরা, ঢাকা। মোবাইল: ০১৭২১৪৮৬৪১১।
স্কিটি ১৯৮৫ সাল থেকে এ পর্যন্ত ৪৪ হাজারের অধিক উদ্যোক্তাকে প্রশিক্ষণ দিয়েছে। বিজ্ঞপ্তি