শিল্প মন্ত্রণালয়ে ই-ফাইলিং চালু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিল্প মন্ত্রণালয় উদ্যোক্তাদের দ্রুত প্রয়োজনীয় সেবা দিতে মন্ত্রণালয়ের সব স্তরে ই-ফাইলিং পদ্ধতি চালুর উদ্যোগ নিয়েছে। এর অংশ হিসেবে ইতিমধ্যে দুটি শাখায় পরীক্ষামূলকভাবে এ পদ্ধতি চালু করা হয়েছে।
সদ্য যোগদান করা শিল্পসচিব মো. মোশাররফ হোসেন ভূঁইয়ার সভাপতিত্বে ‘গত পাঁচ বছরে শিল্প মন্ত্রণালয়ের অর্জন ও ভবিষ্যৎ উন্নয়ন কর্মপরিকল্পনা’ শীর্ষক পর্যালোচনা সভায় এ তথ্য জানানো হয়। শিল্প মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে গতকাল সোমবার অনুষ্ঠিত এ সভায় বক্তব্য দেন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. ফরহাদ উদ্দিন ও সিনিয়র সহকারী সচিব মো. সলিম উল্লাহ।হয়।
সভায় জানানো হয়েছে, ২০১৫ সালের জানুয়ারি মাসের মধ্যে গোটা মন্ত্রণালয়ে ই-ফাইলিং পদ্ধতি চালু হবে। খবর বাসস’র।
সভায় জানানো হয়, ২০২১ সালের মধ্যে জিডিপিতে শিল্প খাতের অবদান ৪০ শতাংশের পাশাপাশি শিল্প খাতে শ্রমশক্তি ২৫ শতাংশে উন্নীত করতে কর্মপরিকল্পনা নেওয়া হয়েছে। ২০১৩-১৪ অর্থবছরের জিডিপিতে শিল্প খাতের অবদান প্রায় ৩২ শতাংশ ও শ্রমশক্তির পরিমাণ ২০ শতাংশ ছিল।