শিল্প মন্ত্রণালয়ের কর্মকর্তাদের প্রশিক্ষণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিল্প মন্ত্রণালয়ের প্রশাসনিক ও ব্যক্তিগত কর্মকর্তা এবং কম্পিউটার অপারেটরদের নিয়ে ন্যাশনাল ই-সার্ভিসেস সিস্টেমের ওপর দুই দিনব্যাপী এক প্রশিক্ষণ কোর্স গতকাল বুধবার শুরু হয়েছে। বাংলাদেশ ক্ষুদ্র ও কুটিরশিল্প করপোরেশনের (বিসিক) ঢাকার মতিঝিলের বিসিক প্রধান কার্যালয়ে এই প্রশিক্ষণ কোর্সের আয়োজন করা হয়। এটির উদ্বোধন করেন শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সুষেন চন্দ্র দাস।