শিল্প সম্পর্ক নিয়ে বিইএফের কর্মশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশন (বিইএফ) সম্প্রতি ‘বাংলাদেশে শিল্প সম্পর্কের পটভূমিতে কর্মপরিবেশে সহায়তা’ শীর্ষক দুই দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে। আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) সহযোগিতায় এই খাতের প্রশিক্ষকদের জন্য রাজধানীতে বিইএফের সম্মেলনকক্ষে কর্মশালাটির আয়োজন করা হয়। এটির উদ্বোধন করেন বিইএফের সভাপতি তপন চৌধুরী।অনুষ্ঠানে বাংলাদেশে আইএলওর আবাসিক পরিচালক শ্রীনিবাস বি রেড্ডি, বিইএফের মহাসচিব ফারুক আহমেদ ও বিশেষজ্ঞ এ কে এম শামসুদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।