শিল্পনীতি কত প্রকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাহিদ হোসেন
শিল্পনীতি কত প্রকার
সক্রিয় না নির্বিকার
দেশীয় বাজারমুখী
নাকি রপ্তানির প্রসার?

নির্বিকারেরও আছে আকার
সরকার আনবে সংস্কার
কোন খাতে বিনিয়োগ কত কাম্য
বাজার করবে আবিষ্কার।

সক্রিয় নীতিতে থাকে প্রশ্ন
প্রণোদনায় দেব কাকে প্রাধান্য
দেশীয় বাজার না রপ্তানি পণ্য
যায় না করা সবাইকে ধন্য।

প্রয়োজন বাস্তবায়ন সক্ষমতা
দুর্নীতিবিহীন আমলা দক্ষতা
অভিজ্ঞ উদ্ভাবনী উদ্যোক্তা
রাজনীতির ধারাবাহিক নির্লিপ্ততা।

প্রণীত হচ্ছে শিল্পনীতি নতুন
পারবে কি করতে শিল্প চাঙা
হবে না দৃশ্যমান পরিবর্তন
না হলে সমাধান মৌলিক সমস্যা।

গ্যাস বিদ্যুৎ অবকাঠামো
রাজনীতিতে স্থিতিশীলতা
বাড়াতে হবে এগোবার জন্য
বিশ্বায়ন ব্যবস্থাপনায় চতুরতা।
লেখক: মুখ্য অর্থনীতিবিদ
বিশ্বব্যাংক, ঢাকা কার্যালয়