শিল্পপ্রতিষ্ঠানে গ্যাস ব্যবহার অব্যাহত রাখার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি সম্প্রতি চট্টগ্রামের বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানে সপ্তাহে দুই দিন গ্যাস ব্যবহার বন্ধ রাখতে যে নির্দেশনা জারি করেছে, সেটি প্রত্যাহারের আহ্বান জানানো হয়েছে।চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মোরশেদ মুরাদ ইব্রাহিম গত রোববার কর্ণফুলী গ্যাস কোম্পানির ব্যবস্থাপনা পরিচালককে পাঠানো এক চিঠিতে এই আহ্বান জানান। এতে মোরশেদ মুরাদ বলেন, চট্টগ্রামে জোগান দেওয়া হচ্ছে ১৮০ থেকে ২২০ মিলিয়ন ঘনফুট। অথচ চট্টগ্রামে গ্যাসের চাহিদা প্রায় ৪০০ মিলিয়ন ঘনফুট।