শিল্পবান্ধব বাজেট চাই
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিল্প, ব্যবসা, বিনিয়োগ ও করবান্ধব বাজেট চাই। নতুন মূসক আইন বাস্তবায়নে বাজেটে অনেক খাতে ১৫ শতাংশ হারে মূসক আরোপের কথা উঠেছে। আমি বলব, হঠাৎ বাড়তি চাপ না দিয়ে মূসক যেন সহনীয় পর্যায়ে থাকে, সেটি নিশ্চিত করা উচিত। অতিরিক্ত করভারে শিল্প-বাণিজ্য খাতে বিনিয়োগ যেন বাধাগ্রস্ত না হয়, সেদিকে নজর দেওয়া প্রয়োজন।
শিল্পের মৌলিক, মধ্যবর্তী কাঁচামালসহ পণ্য উৎপাদনের উপকরণ আমদানিতে বড় ছাড় দেওয়া উচিত। শিল্প খাতের বিকাশে প্রস্তুত পণ্য ও কাঁচামাল আমদানিতে শুল্ক করের ব্যবধান আরও বেশি হওয়া উচিত। ফলে বিনিয়োগ বাড়বে।