প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশের মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে পাজেরো স্পোর্টস ও মিতসুবিশি পিকআপ উৎপাদনে জাপানের সহায়তা চেয়েছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। তিনি বলেন, জাপানের সহায়তায় দীর্ঘদিন ধরে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান প্রগতি ইন্ডাস্ট্রিজ গাড়ি সংযোজন করলেও সরকার এখন দেশেই গাড়ি উৎপাদনে জোর দিচ্ছে। বাংলাদেশে নবনিযুক্ত জাপানের রাষ্ট্রদূত মাসাতো ওয়াতানাবের সঙ্গে শিল্প মন্ত্রণালয়ে গত সোমবার বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন শিল্পমন্ত্রী। শিল্পমন্ত্রী জাপানের উচ্চ প্রযুক্তির শিল্পকারখানা বাংলাদেশে স্থানান্তরের আহ্বান জানান। তিনি বলেন, মালয়েশিয়ায় সনি করপোরেশনের বন্ধ হয়ে যাওয়া কারখানা এদেশে স্থানান্তরের সুযোগ রয়েছে। ওই কারখানার অধিকাংশ শ্রমিকই ছিলেন বাংলাদেশি।
বিজ্ঞপ্তি