শিল্পায়নে গ্যাস চাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাইদুর রহমান সভাপতি, বরিশাল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি
সাইদুর রহমান সভাপতি, বরিশাল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি

শিক্ষা, স্বাস্থ্য, কৃষিসহ অত্যাবশ্যকীয় সেবা খাতগুলোতে তো গুরুত্ব দিতেই হবে; সেই সঙ্গে আমি চাইব, আগামী বাজেট যেন শিল্পবান্ধব হয়। আমাদের এখন আঞ্চলিক বাজেটের দিকে জোর দেওয়া প্রয়োজন। সেই সঙ্গে ভোলার গ্যাস পাইপলাইনের মাধ্যমে বরিশালে আনার জন্য বাজেটে বরাদ্দ রাখার দাবি জানাই। পাইপলাইনে গ্যাস আনার পদক্ষেপ নেওয়া হলে বরিশালে নতুন নতুন শিল্পপ্রতিষ্ঠান গড়ে উঠবে। এতে বরিশালসহ দক্ষিণাঞ্চল সার্বিক দেশের উন্নয়নে বেশি অবদান রাখতে পারবে। বাজেটে আঞ্চলিক পর্যায়ে খাতভিত্তিক বরাদ্দ থাকলে সব অঞ্চল সমানভাবে উন্নয়নের দিকে এগিয়ে যাবে। পদ্মা সেতু ও পায়রা বন্দরের জন্য বাজেটে বিশেষ বরাদ্দ রাখা দরকার। এর ফলে দক্ষিণাঞ্চল জাতীয় উন্নয়নের রোল মডেল হয়ে উঠবে। শিল্প খাতকে অগ্রাধিকার দিয়ে ব্যাংকঋণে সুদের হার কমানোর পদক্ষেপ থাকা দরকার।