শিল্পে অবদানের জন্য সিআইপি হচ্ছেন ৪২ জন উদ্যোক্তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকার ২০১০ সালের জন্য ৪২ জনকে বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ ব্যক্তি ‘সিআইপি’ (শিল্প) নির্বাচন করেছে। দেশের বেসরকারি খাতে শিল্প স্থাপন, পণ্য উৎপাদন, কর্মসংস্থান সৃষ্টি, জাতীয় আয় বৃদ্ধিসহ সামগ্রিকভাবে জাতীয় অর্থনীতিতে অবদানের জন্য তাঁদের সিআইপি হিসেবে নির্বাচন করা হয়েছে।আগামী মঙ্গলবার রাজধানীর শেরাটন হোটেলে আয়োজিত এ অনুষ্ঠানে নির্বাচিত ব্যক্তিদের মধ্যে সিআইপি (শিল্প) কার্ড বিতরণ করা হবে। শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সিআইপিদের হাতে কার্ড তুলে দেবেন।শিল্প মন্ত্রণালয় জানিয়েছে, ২০১০ সালের জন্য ৪২ জন চারটি ক্যাটাগরিতে সিআইপি নির্বাচিত হয়েছেন। এর মধ্যে পদাধিকার বলে ১০ জন, বৃহৎ শিল্প ক্যাটাগরিতে ১৮, মাঝারি শিল্প ক্যাটাগরিতে নয় এবং ক্ষুদ্র শিল্প ক্যাটাগরিতে পাঁচজন নির্বাচিত হয়েছেন।পদাধিকার বলে নির্বাচিত ব্যক্তিরা হলেন এফবিসিসিআইয়ের সভাপতি এ কে আজাদ, ডিসিসিআইয়ের সাবেক সভাপতি আবুল কাশেম খান, এমসিসিআইয়ের সাবেক সভাপতি এম আনিস উদ-দৌলা, বিসিআইয়ের সাবেক সভাপতি শাহেদুল ইসলাম, ফরেন ইনভেস্টর চেম্বারের (এফআইসিসিআই) সভাপতি এ এম হামিম রাহ্মতউলাহ, চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি এম আবদুল লতিফ, নাসিবের সভাপতি শেখ মো. আবদুস সোবহান, বিটিএমএর সাবেক সভাপতি আবদুল হাই সরকার, বিজেএমএর সভাপতি নাজমুল হক এবং বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের সভাপতি রোকেয়া আফজাল রহমান। বৃহৎ শিল্প ক্যাটাগরিতে নির্বাচিত ব্যক্তিরা হচ্ছেন স্কয়ার ফার্মাসিউটিক্যালসের চেয়ারম্যান স্যামসন এইচ চৌধুরী, জাবের অ্যান্ড জোবায়ের ফেব্রিক্সের ব্যবস্থাপনা পরিচালক মো. নুরুল ইসলাম, বার্জার পেইন্টস বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক রূপালী চৌধুরী, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডের ব্যবস্থাপনা পরিচালক মো. সাখাওয়াত হোসেন, বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক মো. পারভেজ রহমান, আফতাব বহুমুখী ফার্মসের চেয়ারম্যান মঞ্জুরুল ইসলাম, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের ব্যবস্থাপনা পরিচালক নাজমুল হাসান, আবদুল মোনেম লিমিটেডের ব্যবস্থাপন পরিচালক আবদুল মোনেম, জিন্স ২০০০ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. নাসির উদ্দীন, এম এম ইস্পাহানী লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মির্জা সালমান ইস্পাহানী, অ্যাডভান্সড কেমিকেল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের (এসিআই) ব্যবস্থাপনা পরিচালক আরিফ দৌলা, স্কয়ার কনজ্যুমার প্রডাক্টসের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী, বাদশা টেক্সটাইলসের ব্যবস্থাপনা পরিচালক মো. বাদশা মিয়া, বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস লিমিটেডের (বিএসআরএম) ব্যবস্থাপনা পরিচালক আলী হুসাইন আকবর আলী, শেলটেকের ব্যবস্থাপনা পরিচালক তৌফিক এম সেরাজ, মেসার্স ভিয়েলাটেক্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক কে এম রেজাউল হাসানাত, ইউটা গ্রুপ অব কোম্পানিজের ব্যবস্থাপনা পরিচালক আবদুর রাজ্জাক সাত্তার এবং এনভয় গ্রুপের চেয়ারম্যান কুতুব উদ্দিন আহমেদ।মাঝারি শিল্প ক্যাটাগরিতে নির্বাচিত ব্যক্তিরা হলেন নাহিদ কটন মিলসের ব্যবস্থাপনা পরিচালক মো. আবদুল ওয়াহিদ, জাহিনটেক্স ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক খতিব আবদুুল জাহিদ মুকুল, জেঅ্যান্ডজে ফেব্রিক্স অ্যান্ড টেক্সটাইলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. ইলিয়াস, স্মার্ট জিন্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মজিবুর রহমান, বিল্ডিং ফর ফিউচার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক তানভীরুল হক প্রবাল, ফার সিরামিকসের চেয়ারম্যান ইফতেখার উদ্দিন ফরহাদ, গুলশান স্পিনিং মিলসের ব্যবস্থাপান পরিচালক মো. সিরাজউদ্দিন আহমেদ, বেলী ইয়ার্ন ডাইং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. মাসুদ জামান এবং সোনারগাঁ ডাইং অ্যান্ড প্রিন্টিংয়ের চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন।ক্ষুদ্র শিল্প ক্যাটাগরিতে করিম লেদারসের ব্যবস্থাপনা পরিচালক মো. রেজাউল করিম আনসারী, জুলিয়া সুয়েটার কম্পোজিট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. বজলুর রহমান, গোমতি টেক্সটাইল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এ বি এম কায়ছার, ইউনিভার্সেল জিন্স লিমিটেডের পরিচালক সৈয়দ মোহাম্মদ তানভীর এবং বসুমতী রিয়েল এস্টেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জেড এম গোলাম নবী সিআইপি (শিল্প) হিসেবে নির্বাচিত হয়েছেন।