শিল্পের কাঁচামাল হিসেবে বিটলবণ আমদানির অনুমতি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আমদানিসংক্রান্ত নীতি সংশোধন করে শিল্পের কাঁচামাল হিসেবে ব্যবহারের জন্য লবণ ও বিটলবণ আমদানির অনুমতি দিয়েছে সরকার। গতকাল বুধবার বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ থেকে জারি করা এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাণিজ্য মন্ত্রণালয় কর্তৃক আমদানি নীতি আদেশ ২০১৫-১৮-এর ২৬(৫৮)-তে লবণ আমদানিসংক্রান্ত নীতি সংশোধন করা হয়েছে।
আমদানি নীতিতে বলা হয়েছে, কোনোভাবেই সাধারণ লবণ (পরিশোধিত বা বোল্ডার) আমদানি করা যাবে না। তবে রাসায়নিক শিল্প ও ওষুধশিল্পের মৌলিক কাঁচামাল হিসেবে ব্যবহারের জন্য লবণ আমদানি করা যাবে। এ ছাড়া স্বীকৃত শিল্প প্রতিষ্ঠানগুলো বাণিজ্য মন্ত্রণালয়ের অনুমোদন নিয়ে কেবল কাঁচামাল হিসেবে ব্যবহারের জন্য বিটলবণ আমদানি করতে পারবে।