শিল্পোদ্যোক্তাদের জন্য বিসিকের প্রশিক্ষণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ ক্ষুদ্র ও কুটিরশিল্প সংস্থার (বিসিক) অঙ্গ প্রতিষ্ঠান স্কিটি শিক্ষিত বেকার ও বিদ্যমান উদ্যোক্তাদের জন্য পাঁচ দিনব্যাপী এক প্রশিক্ষণ কোর্স আয়োজন করছে। কোর্সটি শুরু হবে আগামী ২৩ ফেব্রুয়ারি।
এই কোর্সে অংশগ্রহণকারীদের স্বল্প পুঁজি নিয়ে ব্যবসা বা শিল্প প্রতিষ্ঠা, মুনাফা অর্জন, পণ্য উৎপাদন ও বিপণন, আর্থিক ব্যবস্থাপনার কৌশল ইত্যাদি শেখানো হবে।
কোর্সটির ফি এক হাজার টাকা। ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা এইচএসসি। যোগাযোগ: স্কিটি, প্লট-২৪/এ, রোড-১৩/এ, সেক্টর-৬, উত্তরা। ফোন: ৮৯১১৯৬৯ ও ০১৭৩৮৯০২৪০৮। বিজ্ঞপ্তি।