শিল্পোদ্যোক্তাদের জন্য বিসিকের প্রশিক্ষণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ ক্ষুদ্র ও কুটিরশিল্প সংস্থার (বিসিক) প্রশিক্ষণ প্রতিষ্ঠান স্কিটি ‘ক্ষুদ্র শিল্পে অর্থায়ন’ শীর্ষক পাঁচ দিনের একটি প্রশিক্ষণ কোর্স আয়োজন করছে। আগামী ২-৬ জুন পর্যন্ত এই প্রশিক্ষণ কোর্স চলবে।দেশের শিক্ষিত বেকার ও কোনো না-কোনো ব্যবসায়ে নিয়োজিত উদ্যোক্তাদের জন্য কোর্সটির আয়োজন করা হয়েছে।স্কিটি বা ক্ষুদ্র ও কুটিরশিল্প প্রশিক্ষণ ইনস্টিটিউটের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এর তথ্য অনুযায়ী কোর্সটিতে অংশ নিতে আগ্রহী ব্যক্তিদের ন্যূনতম উচ্চমাধ্যমিক পাস হতে হবে এবং ফি লাগবে এক হাজার টাকা।যোগাযোগের ঠিকানা: স্কিটি, বাড়ি ২৪/এ, সড়ক ১৩/এ, উত্তরা ৬ নম্বর সেক্টর, ঢাকা। ফোন: ৮৯১১৯৬৯, মোবাইল ফোন: ০১৭৩৮৯০২৪০৮।