শিল্পোদ্যোক্তাদের জন্য বিসিকের প্রশিক্ষণ কোর্স
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিসিকের সহযোগী প্রতিষ্ঠান ক্ষুদ্র ও কুটিরশিল্প প্রশিক্ষণ ইনস্টিটিউট (স্কিটি) নতুন ও বিদ্যমান শিল্পোদ্যোক্তাদের জন্য পাঁচ দিনব্যাপী একটি প্রশিক্ষণ কোর্সের আয়োজন করছে।
‘উৎপাদন ব্যয় হ্রাসের কৌশল’ শীর্ষক এই প্রশিক্ষণ কোর্স ২৯ সেপ্টেম্বর শুরু হয়ে ৩ অক্টোবর পর্যন্ত চলবে। এতে পণ্যের উৎপাদন ব্যয় নির্ণয়, ব্যয় হ্রাসের ক্ষেত্র ও কৌশলসমূহ বিশ্লেষণ, উৎপাদনশীলতা বৃদ্ধি, প্রান্তিক ব্যয় ও সিদ্ধান্ত গ্রহণের উপায় সম্পর্কে ধারণা দেওয়া হবে।
যোগাযোগের ঠিকানা: স্কিটি, প্লট ২৪/এ, সড়ক ১৩/এ, সেক্টর ৬, উত্তরা, ঢাকা। ফোন: ৮৯১১৯৬৯, ০১৭৩৮৯০২৪০৮। বিজ্ঞপ্তি।