শিশু হাসপাতালকে অর্থসহায়তা ন্যাশনাল হাউজিং ফাইন্যান্সের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গরিব রোগীদের উন্নত চিকিৎসাসেবা প্রদানের উদ্দেশে সিএসআর কার্যক্রমের অংশ হিসেবে ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টস লিমিটেড ঢাকা শিশু হাসপাতালকে চিকিৎসা সরঞ্জাম ক্রয়ের জন্য আর্থিক সহায়তা দিয়েছে। কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মো. খলিলুর রহমান ঢাকা শিশু হাসপাতালের পরিচালক মানজুর হোসেনকে আর্থিক অনুদানের চেক হস্তান্তর করেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ন্যাশনাল হাউজিং ফাইন্যান্সের উপব্যবস্থাপনা পরিচালক এস এম আনিছুজ্জামান এবং ঢাকা শিশু হাসপাতালের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।