প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) গত শুক্রবার বেসিস সফট এক্সপো-২০১৭-তে ‘কোডিং ফর কিডস’ শীর্ষক দুই ঘণ্টাব্যাপী একটি কর্মশালার আয়োজন করে মাইক্রোসফট বাংলাদেশ। কর্মশালাটি প্রথম থেকে অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত ছিল। কর্মশালায় ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের যুগ্ম সচিব ও পরিচালক (পলিসি ও অপারেশন) আবদুর রব প্রমুখ উপস্থিত ছিলেন। ১ ফেব্রুয়ারি শুরু হয়েছে বেসিস সফট এক্সপো ২০১৭। মাইক্রোসফট বাংলাদেশ লিমিটেড এতে প্ল্যাটিনাম স্পনসর হিসেবে অংশ নিয়েছে। বিজ্ঞপ্তি