প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেলায় নবজাতক শিশুদের জন্য রয়েছে বিশেষ ব্যবস্থা। বাচ্চাদের দুধ খাওয়ানো ও ডায়াপার পরিবর্তন করার জন্য বিশেষ এ ব্যবস্থা করেছে স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড।
মেলার প্রধান ফটকের বাঁ দিকের শেষে ভিআইপি গেটের পাশ দিয়ে কিছু দূর যেতেই শিশুদের জন্য এ কর্নার। সামনেই রয়েছে সুন্দরবন ইকো পার্ক। যেখানে শিশুদের জন্য রয়েছে খেলাধুলার সরঞ্জাম। ঠিক এর সামনেই পাওয়া যাবে এই বিশেষ কর্নার।
স্টলে দায়িত্বরত বিক্রেতা ফারজানা আক্তার জানান, প্রতিদিন স্টলে প্রচুর ভিড় হয়। এ ছাড়া এখানে দুধ খাওয়ানোর ব্যবস্থা ছাড়াও বাচ্চাদের মেরিল বেবি লোশন, তেল, শ্যাম্পু ও ডায়াপার পাওয়া যাচ্ছে।