শিশুদের জন্য এমিরেটস বিশেষ উদ্যোগ নিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্রীষ্মের ছুটিতে আগস্ট থেকে এমিরেটস এয়ারলাইন্স খুদে যাত্রীদের জন্য তার বিমানের মধ্যে বিনোদন কর্মসূচি ‘আইস’কে উচ্চমানসম্পন্ন বিশেষ শিশুতোষ কর্মসূচি দিয়ে নতুন করে সাজিয়েছে।আগস্টে এমিরেটসে ভ্রমণকারী শিশুদের জন্য থাকছে পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান, টিভি প্রোগ্রাম—দ্য ওইগেলস, জনপ্রিয় আন্তর্জাতিক হিটস-ইন দ্য নাইট গার্ডেন, বব দ্য বিল্ডার, থমাস অ্যান্ড ফ্রেন্ডস, রাসটামাউস। কার্টুন চ্যানেলে থাকছে বেন ১০, ক্ল্যাসিক টম অ্যান্ড জেরি ইত্যাদি। শিশুদের প্রিয় চিলড্রেন শো রিচার্ড হ্যামন্ডস বাস্ট ল্যাব, হিট সিরিজ গসিপ গার্ল অ্যান্ড গিও প্রোগ্রামে অন্তর্ভুক্ত করা হয়েছে। বিজ্ঞপ্তি।