শিশুদের জন্য বিনিয়োগের নানা দিক নিয়ে আলোচনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

জাতিসংঘের শিশু অধিকারবিষয়ক কনভেনশনে (ইউএনসিআরসি) শিশুদের জন্য বিনিয়োগের যে কথা বলা হয়েছে, তা বাস্তবায়নে সরকারকে আরও উদ্যোগী হতে হবে। ঢাকার সিরডাপ মিলনায়তনে সম্প্রতি সেভ দ্য চিলড্রেন আয়োজিত এক আলোচনায় বক্তারা এ কথা বলেছেন। আলোচনায় প্রধান অতিথি ছিলেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী মোহাম্মদ আবদুল মান্নান। বিশেষ অতিথি ছিলেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা রাশেদা কে চৌধূরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সেভ দ্য চিলড্রেন বাংলাদেশের ডেপুটি কান্ট্রি ডিরেক্টর ইশতিয়াক মান্নান | বিজ্ঞপ্তি