শিশুবিকাশ কেন্দ্রে মিডল্যান্ড ব্যাংকের অনুদান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

মিডল্যান্ড ব্যাংক লিমিটেড শিক্ষা ক্ষেত্রে সামাজিক দায়বদ্ধতা কর্মসূচির (সিএসআর) আওতায় ঢাকার রায়েরবাজারের শিশুবিকাশ কেন্দ্রকে দেড় লাখ টাকা অনুদান দিয়েছে। সম্প্রতি ঢাকার গুলশানে ব্যাংকের প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানে স্কুলের প্রধান শিক্ষক বিলকিস বারীর কাছে অনুদানের চেক হস্তান্তর করেন চেয়ারম্যান এম মনিরুজ্জামান খন্দকার। এ সময় উপস্থিত ছিলেন ব্যাংকের ভাইস চেয়ারম্যান নিলুফার জাফর উল্লাহ, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো. আহসান-উজ জামান। বিজ্ঞপ্তি