প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অধ্যাপক সেলিম শাকুরের লেখা শিশুরোগবিষয়ক বই শাকুর’স ইলাস্ট্রেটেড টেক্সটবুক অব পেডিয়াট্রিকস (Shakur’s Illustrated Textbook of Paediatrics) এখন দেশের বাইরেও পাওয়া যাবে। চিকিৎসাবিষয়ক ভারতের শীর্ষস্থানীয় প্রকাশনা প্রতিষ্ঠান জায়পি পাবলিশার্স বইটির সম্পাদনা, মুদ্রণ, প্রকাশনা ও বিপণনের দায়িত্ব নিয়েছে। এ উপলক্ষে সম্প্রতি রাজধানীর একটি হাসপাতালে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন (ছবিতে বাঁ থেকে) জায়পি পাবলিশার্সের চেয়ারম্যান জিতেন্দর পাল ভিজ, জাতীয় অধ্যাপক এম আর খান, বইটির লেখক অধ্যাপক সেলিম শাকুর ও অধ্যাপক মেসবাহ উদ্দিন আহমেদ। বিজ্ঞপ্তি।