প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২০২১ সালের মধ্যে ঝুঁকিপূর্ণ শিশুশ্রম নিরসনে জাতীয় কর্মপরিকল্পনা বাস্তবায়নে সরকারি-বেসরকারি পর্যায়ে কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক। রাজধানীর সিরডাপ মিলনায়তনে গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ শিশু অধিকার ফোরাম আয়োজিত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার আলোকে শিশুশ্রম নিরসনে পথনির্দেশনা তৈরিবিষয়ক জাতীয় পরামর্শক সভায় প্রতিমন্ত্রী এ কথা জানান। মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সভায় বেসরকারি সংস্থা মানুষের জন্য ফাউন্ডেশনের আবদুল্লাহ আল মামুন শিশুশ্রম নিরসনে পথ নির্দেশনার খসড়া উপস্থাপন করেন।
বিজ্ঞপ্তি