শীতার্ত মানুষের পাশে এক্সিম ব্যাংক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রথম আলো কার্যালয়ে গত সোমবার কম্বল হস্তান্তর অনুষ্ঠানে (বাঁ থেকে) ফেরদৌস ফয়সাল, প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান, এক্সিম ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ হায়দার আলী মিয়া এবং ব্যাংকের করপোরেট অ্যাফেয়ার্স ও ব্র্যান্ডিং–প্রধান সঞ্জীব চ্যাটার্জি l ছবি: প্রথম আলো

শীতে দুর্ভোগের শিকার মানুষের পাশে দাঁড়িয়েছে এক্সিম ব্যাংক লিমিটেড। শীতার্ত মানুষের মাঝে বিতরণের জন্য প্রথম আলো ট্রাস্টে ২ হাজার কম্বল দিয়েছে প্রতিষ্ঠানটি। গত সোমবার প্রথম আলো কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এই কম্বল হস্তান্তর করা হয়।

অনুষ্ঠানে এক্সিম ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ হায়দার আলী মিয়া বলেন, প্রথম আলো ট্রাস্টের মাধ্যমে শীতার্ত মানুষের কাছে এ কম্বলগুলো খুব দ্রুত পৌঁছে যাবে।

প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান ট্রাস্টের পক্ষে কম্বলগুলো গ্রহণ করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন এক্সিম ব্যাংকের করপোরেট অ্যাফেয়ার্স ও ব্র্যান্ডিং প্রধান সঞ্জীব চ্যাটার্জি, প্রথম আলো ট্রাস্টের প্রধান পরিচালন কর্মকর্তা আজিজা আহমেদ, কর্মসূচি ব্যবস্থাপক ফেরদৌস ফয়সাল। এ কম্বলগুলো দেশের বিভিন্ন স্থানে শীতার্ত মানুষের মধ্যে পৌঁছে দেওয়া হবে।