শীতার্তদের কম্বল বিতরণ করলেন ব্যাংক এশিয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান আ. রউফ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করলেন ব্যাংক এশিয়া ও ব্যাংক এশিয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান আ. রউফ চৌধুরী। ৩ জানুয়ারি মুন্সিগঞ্জের মালখানগরে ব্যাংক এশিয়া-মা আমিরান হাসপাতাল প্রাঙ্গণে এক অনুষ্ঠানে কম্বল বিতরণ করা হয়। এ দিন প্রায় ২০০০ শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।
সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে আ. রউফ চৌধুরী কম্বল বিতরণ করেছেন বলে ব্যাংক এশিয়া ফাউন্ডেশনের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
অনুষ্ঠানে ব্যাংক এশিয়া ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক আমিনুল ইসলাম, ব্যাংকের কোম্পানি সেক্রেটারি এস এম আনিসুজ্জামান, সিরাজদিখান উপজেলা চেয়ারম্যান মহিউদ্দিনসহ স্থানীয় ব্যক্তিরা এবং ব্যাংকের অন্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।