প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এডিসন গ্রুপ ও সিম্ফনি মোবাইল সম্প্রতি আপনের (অ্যাসোসিয়েশন ফর পুওর অ্যাডভান্সমেন্ট নিডস) মাধ্যমে মুন্সিগঞ্জের শ্রীনগরে ৭৫০টি কম্বল বিতরণ করেছে। এর আগে প্রতিষ্ঠানটি বরিশাল, ফরিদপুর, চাঁপাইনবাবগঞ্জ, লালমনিরহাট, গাজীপুর, টাঙ্গাইল, কক্সবাজার, বান্দরবান, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়াতে শীতার্তদের মধ্যে ৯ হাজার ২৫০টি কম্বল বিতরণ করেছে। কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এডিসন গ্রুপের চেয়ারম্যান আমিনুর রশিদ, ম্যানেজিং ডিরেক্টর জাকারিয়া শহিদ, হেড অব মার্কেটিং আশরাফুল হক, আপনের সেক্রেটারি জেনারেল মো. আমান উল্ল্যাহ, চ্যানেল পার্টনার সিম্ফনি মোবাইলের মো. জানে আলম। বিজ্ঞপ্তি।