শীতার্তদের প্রতি সাহায্যের হাত বাড়াল মেটলাইফ বাংলাদেশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শীতার্ত দরিদ্র মানুষের জন্য দুই হাজার কম্বল প্রদান করেছে মেটলাইফ বাংলাদেশ। সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে প্রতিষ্ঠানটি বিমা খাতের নিয়ন্ত্রক বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) কাছে গতকাল মঙ্গলবার কম্বলগুলো হস্তান্তর করে। আজ বুধবার মেটলাইফের এক বিজ্ঞপ্তি এ কথা জানা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মেটলাইফ বাংলাদেশের আঞ্চলিক জ্যেষ্ঠ ভাইস প্রেসিডেন্ট, হেড অব বাংলাদেশ, নেপাল অ্যান্ড মিয়ানমার মো. নুরুল ইসলাম গতকাল মঙ্গলবার বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের সদস্য সুলতান-উল-আবেদীন মোল্লার হাতে শীতার্ত মানুষদের সাহায্যার্থে কম্বলগুলো তুলে দেন।