শীতে জাতীয় শিল্প মেলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিল্প খাতে অর্জিত অগ্রগতি তুলে ধরতে আগামী শীতের শুরুতে জাতীয় শিল্প মেলা আয়োজন করা হবে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। তিনি বলেন, এর মাধ্যমে দেশীয় পণ্যের বাজার প্রসারের পাশাপাশি শিল্প খাতে গুণগত পরিবর্তন আসবে।
বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজের (বিসিআই) নতুন কমিটির নেতাদের সঙ্গে গতকাল বুধবার অনুষ্ঠিত এক বৈঠকে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু এ কথা জানান। শিল্প মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে বিসিআইয়ের সভাপতি মোস্তফা আজাদ চৌধুরী, সিনিয়র সহসভাপতি রঞ্জন চৌধুরী, পরিচালক দেলোয়ার হোসেন রাজা, প্রীতি চক্রবর্তী, রেহানা বেগম প্রমুখ উপস্থিত ছিলেন। বৈঠকে বিসিআইয়ের নেতারা বন্ধ রাষ্ট্র্রায়ত্ত কলকারখানার অব্যবহৃত জমিতে সরকারি-বেসরকারি অংশীদারত্বে নতুন শিল্প স্থাপনের প্রস্তাব দেন। বিজ্ঞপ্তি