শীর্ষ অর্থনীতিগুলোর এক-তৃতীয়াংশ রাজস্ব নিয়ে সমস্যায় আছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বের শীর্ষ অর্থনীতিগুলোর এক-তৃতীয়াংশই বর্তমানে রাজস্ব খাত নিয়ে বড় ধরনের সমস্যায় আছে। সে জন্য এসব দেশের বাজেট ঘাটতি কমানোর মাধ্যমে ঋণের দায় লাঘবের চেষ্টা চালানোর চেয়ে আর্থিক খাতের উন্নয়নেই বেশি জোর দেওয়া প্রয়োজন।আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) গত মঙ্গলবার এভাবেই বড় অর্থনীতিগুলোকে সতর্ক করেছে। তবে ২০০৯ সালের বিশ্ব অর্থনৈতিক মন্দার বলয় থেকে ধীরে ধীরে বেরিয়ে এসে বাজেটে উদ্বৃত্ত অবস্থায় ফিরে পাওয়ায় সংস্থাটি উন্নত দেশগুলোকে ধন্যবাদ জানিয়েছে। এতে দেশগুলোর ঋণের অনুপাত কমবে বলে এ সংস্থার ফিসক্যাল মনিটর রিপোর্ট বা আর্থিক পর্যবেক্ষণ প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। খবর বাসস ও এএফপির।আইএমএফের ওই প্রতিবেদনে বলা হয়, উচ্চ ঋণের চাপ অর্থনৈতিক প্রবৃদ্ধির সম্ভাবনাকে যেমন থামিয়ে দেবে, তেমনি ভবিষ্যতেও প্রয়োজনীয় নীতিমালা গ্রহণের ক্ষেত্রেও প্রতিবন্ধকতা তৈরি করবে। এতে অর্থনীতি নতুন অভিঘাতের মুখে পড়বে। সে জন্য ঋণের বোঝা বর্তমান অবস্থায় স্থির থাকলে তা মধ্যম ও দীর্ঘ মেয়াদে অর্থনৈতিক সম্ভাবনায় ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে।সংস্থাটির মতে, বিশ্বের শীর্ষ অর্থনীতিগুলোর এক-তৃতীয়াংশ বর্তমানে বড় ধরনের চ্যালেঞ্জের মুখে রয়েছে। বিশ্বের মোট দেশজ উৎপাদনে (জিডিপি) এসব দেশের সম্মিলিত হিস্যা হচ্ছে ৪০ শতাংশ।এসব দেশের অধিকাংশেরই সামনে বাজেট ঘাটতি মোকাবিলার বিকল্প পথ নেই বলে আইএমএফ মনে করে।আইএমএফ বলেছে, মার্কিন যুক্তরাষ্ট্র ও জাপানের মতো দেশগুলোতে বর্তমানে সুদের হার নিম্ন পর্যায়ে রাখা হলেও মধ্য মেয়াদে তা সম্ভব হবে না।