শীর্ষ এয়ারলাইন ইতিহাদ এমিরেটস সেরা কার্গো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের যাত্রীদের মতে, ২০০৯-১০ সালে যাত্রীসেবার দিক থেকে সেরা এয়ারলাইন নির্বাচিত হয়েছে ইতিহাদ এয়ারওয়েজ। এ ছাড়া সেরা কার্গো এয়ারলাইন এমিরেটস এবং সবচেয়ে জনপ্রিয় গন্তব্য মালয়েশিয়ার কুয়ালালামপুর নির্বাচিত হয়েছে। নিয়মিত বিমান ভ্রমণকারী বাংলাদেশিদের মতামতের ভিত্তিতে করা একটি সমীক্ষার মাধ্যমে এ নির্বাচন করা হয়েছে।দেশের পর্যটন ও বিমান চলাচলবিষয়ক পাক্ষিক দ্য বাংলাদেশ মনিটর কর্তৃক নিয়মিত বিমান ভ্রমণকারী যাত্রীদের মধ্যে এই সমীক্ষা পরিচালনা করে। ইস্টার্ন ব্যাংক লিমিটেড এ আয়োজনের পৃষ্ঠপোষকতা করেছে।গতকাল শনিবার রাজধানীর স্থানীয় একটি হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে বিমানসেবার বিভিন্ন বিভাগে নির্বাচিত সেরা এয়ারলাইনগুলোর মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী জি এম কাদের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এয়ারলাইন প্রতিনিধিদের হাতে পুরস্কার তুলে দেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান চলাচল ও পর্যটনসচিব শফিক আলম মেহেদী। বাংলাদেশ মনিটর-এর সম্পাদক কাজী ওয়াহিদুল আলম ও ইস্টার্ন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোখলেসুর রহমান অন্যান্যের মধ্যে অনুষ্ঠানে বক্তব্য দেন।দেশের বেসরকারি বিমান চলাচল সংস্থা ইউনাইটেড এয়ারওয়েজ সেরা অভ্যন্তরীণ এয়ারলাইনের পুরস্কার লাভ করেছে।