শীর্ষ খেলাপিদের কাছ থেকে ঋণ আদায়ে অগ্রগতি কম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাষ্ট্রীয় মালিকানাধীন দেশের চারটি বাণিজ্যিক ব্যাংক তাদের শীর্ষ ঋণখেলাপিদের কাছ থেকে ঋণ আদায়ে তেমন অগ্রগতি করতে পারছে না।২০০৯ সালে এসব ব্যাংকের শীর্ষ ২০ খেলাপির কাছ থেকে বকেয়া ঋণ আদায়ের জন্য যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল, তার অল্পই অর্জিত হয়েছে।২০০৯ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত যে হিসাব প্রস্তুত করা হয়েছে, তাতে দেখা যায় যে চার ব্যাংকের মধ্যে সবচেয়ে ভালো অবস্থা রূপালী ব্যাংকের। ব্যাংকটি ৭৮০ কোটি টাকা লক্ষ্যমাত্রার বিপরীতে ৪৬ দশমিক ২১ শতাংশ ঋণ আদায় করেছে, যার পরিমাণ ৩৬০ কোটি টাকা।এর পর রয়েছে জনতা ব্যাংক। ব্যাংকটি ৮৫০ কোটি টাকা লক্ষ্যমাত্রার বিপরীতে ৩৮ দশমিক ১২ শতাংশ ঋণ আদায় করেছে, যার পরিমাণ ৩২ কোটি ৪০ লাখ টাকা।এর পর রয়েছে সোনালী ব্যাংক। ব্যাংকটি এক হাজার ৫৩০ কোটি টাকা আদায় লক্ষ্যমাত্রার বিপরীতে মাত্র ১২ দশমিক ৬৫ শতাংশ আদায় করেছে, যার পরিমাণ ১৯৩ কোটি ৫০ লাখ টাকা।সবচেয়ে খারাপ অবস্থা অগ্রণী ব্যাংকের। ৯০০ কোটি টাকা আদায়ের লক্ষ্যমাত্রার বিপরীতে মাত্র সাত শতাংশ আদায় করা হয়েছে, যার পরিমাণ ৬৩ কোটি ২০ লাখ টাকা।শুধু শীর্ষ খেলাপি নয়, অন্য খেলাপিদের ক্ষেত্রেও ঋণ আদায় পরিস্থিতি তেমন সুবিধাজনক বলে প্রতীয়মান হয় না।বাংলাদেশ ব্যাংকের সঙ্গে স্বাক্ষর করা সমঝোতা স্মারক অনুসারে সোনালী ব্যাংকের ২০০৯ সালে নগদ আদায় করার কথা পাঁচ হাজার ৪১০ কোটি টাকা। কিন্তু সেপ্টেম্বর পর্যন্ত আদায় হয়েছে তিন হাজার ৭৮ কোটি টাকা, যা লক্ষ্যমাত্রার প্রায় ৫৭ শতাংশ।জনতা ব্যাংক দুই হাজার ১৯০ কোটি টাকা লক্ষ্যমাত্রার বিপরীতে ৬৪ দশমিক ৬০ শতাংশ আদায় করেছে, যার পরিমাণ এক হাজার ৪১৪ কোটি ৮০ লাখ টাকা। অগ্রণী ব্যাংকের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল তিন হাজার ৮২০ কোটি টাকা। আদায় হয়েছে এর প্রায় সাড়ে ৩৫ শতাংশ, যার পরিমাণ এক হাজার ৩৫১ কোটি ৪০ লাখ টাকা।আর রূপালী ব্যাংক এক হাজার ৫৩০ কোটি টাকার লক্ষ্যমাত্রার বিপরীতে আদায় করেছে ৩৪৪ কোটি টাকা, যা লক্ষ্যমাত্রার সাড়ে ২২ শতাংশ।২০০৯ সালে ব্যাংকগুলোর পরিচালন ব্যয়ের যে সীমা নির্ধারণ করা হয়েছিল, সেপ্টেম্বর পর্যন্ত নয় মাসে তা মোটামুটি সীমার মধ্যেই আছে।সোনালী ব্যাংকের পরিচালন ব্যয়ের সর্বোচ্চ সীমা নির্ধারণ করা হয়েছিল ছয় হাজার ৪৯৪ কোটি ৫০ লাখ টাকা। ২০০৯ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ব্যয় হয়েছে পাঁচ হাজার ১৭০ কোটি টাকা, যা লক্ষ্যমাত্রার সাড়ে ৭৯ শতাংশ।অগ্রণী ব্যাংকের নয় মাসে পরিচালন ব্যয় দাঁড়িয়েছে দুই হাজার ৮৯৮ কোটি ৮০ লাখ টাকা, যা লক্ষ্যমাত্রার ৮৫ শতাংশ। ব্যাংকটির বার্ষিক পরিচালন ব্যয় সীমা তিন হাজার ৪০৯ কোটি ৫০ লাখ টাকা।জনতা ব্যাংকের এই সীমা চার হাজার ৬১২ কোটি ৫০ লাখ টাকা। নয় মাসে ব্যয় হয়েছে তিন হাজার ৫২৫ কোটি ৩০ লাখ টাকা, যা লক্ষ্যমাত্রার সাড়ে ৭৬ শতাংশ।আর রূপালী ব্যাংকের নয় মাসে ব্যয় হয়েছে এক হাজার ১৭১ কোটি ৮০ লাখ টাকা। ব্যাংকটির বার্ষিক লক্ষ্যমাত্রা এক হাজার ৬২৪ কোটি ১০ লাখ টাকা। ফলে নয় মাসের ব্যয় লক্ষ্যমাত্রার ৭২ দশমিক ১৫ শতাংশ।