প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দ্য হংকং অ্যান্ড সাংহাই ব্যাংকিং করপোরেশন (এইচএসবিসি) লিমিটেড, বাংলাদেশ তরুণ উদ্যোক্তা প্রতিযোগিতার ছয়টি শীর্ষ বাছাই দলের জন্য সম্প্রতি একটি কর্মশালার আয়োজন করেছে।কর্মশালায় বক্তব্য দেন এইচএসবিসির বিপণন ও যোগাযোগপ্রধান তালুকদার নোমান আনোয়ার, মানবসম্পদপ্রধান আদিত্য নারায়ণ সিং দেও এবং এশিয়াটিক জেডব্লিউটির ক্রিয়েটিভ ডিরেক্টর শারমিন রহমান।এই প্রতিযোগিতার প্রাথমিক পর্বে স্নাতক পর্যায়ের শিক্ষার্থীরা তাঁদের দলভিত্তিক ব্যবসায়িক পরিকল্পনা জমা দেন। এর মধ্য থেকে ছয়টি দলকে চূড়ান্ত পর্বের জন্য নির্বাচিত করা হয়। নির্বাচিত দলগুলো আগামী ৫ মে অনুষ্ঠেয় চূড়ান্ত পর্বে প্রতিদ্বন্দ্বিতা করবে। এতে প্রথম হওয়া দলটি হংকংয়ে অনুষ্ঠেয় চূড়ান্ত প্রতিযোগিতায় ব্রুনেই, হংকং, মালয়েশিয়া, ফিলিপাইন, সিঙ্গাপুর ও সাংহাইয়ের বিজয়ী দলগুলোর মুখোমুখি হবে। বিজ্ঞপ্তি।