শুক্র ও শনিবার ব্যাংক খোলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটির দিনে দেশের ৫৯ জেলায় সব ব্যাংক খোলা থাকবে। তবে জয়পুরহাট, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর ও চাঁদপুরে সব ব্যাংক এই দুই দিন বন্ধ থাকবে। গতকাল বুধবার বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, নির্বাচন কমিশনের এক চিঠির পরিপ্রেক্ষিতে নির্বাচনের ভোট গ্রহণ কার্যক্রমের সঙ্গে যুক্ত কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের টাকা উত্তোলনের সুবিধার্থে ছুটির দিনে ৫৯ জেলায় ব্যাংক খোলা রাখার নির্দেশ দেওয়া হয়েছে।