শুক্র ও শনিবার সব স্থলবন্দরে ব্যাংক খোলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদুল আজহা ও দুর্গাপূজার ছুটির আগে সব সাপ্তাহিক ছুটির দিনে (শুক্র ও শনিবার) বাংলাদেশ-ভারত সীমান্তে অবস্থিত সব স্থলবন্দরে কার্যরত তফসিলি ব্যাংকগুলোর সব শাখা খোলা থাকবে।
বাংলাদেশ ব্যাংক গতকাল এ নির্দেশ জারি করেছে। নির্দেশনায় বলা হয়েছে, বাজারে পেঁয়াজের সরবরাহ ও দাম স্থিতিশীল রাখার স্বার্থে ভারত থেকে পেঁয়াজ আমদানি নিরবচ্ছিন্ন রাখতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
বর্তমানে ঢাকা ও চট্টগ্রাম বিমানবন্দর; চট্টগ্রাম এবং মংলা সমুদ্র ও নৌবন্দর; বেনাপোল, সোনামসজিদ ও হিলি স্থলবন্দর এবং কমলাপুর আইসিডিতে বৈদেশিক মুদ্রা লেনদেনকারী সব শাখা প্রতি শুক্র ও শনিবার খোলা থাকছে।