শুক্রবার পোশাকশিল্প এলাকার ব্যাংক শাখা খোলা থাকবে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আগামী ৪ নভেম্বর শুক্রবার পোশাকশিল্প এলাকায় ব্যাংকের শাখা খোলা রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।এদিন ঢাকা, সাভার, আশুলিয়া, গাজীপুর, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামে অবস্থিত পোশাকশিল্প এলাকার বিভিন্ন ব্যাংকের শাখাগুলোয় পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করে খোলা রাখতে বলা হয়েছে। তবে লেনদেনের সময়সূচি ব্যাংকগুলোই ঠিক করবে বলে বাংলাদেশব্যাংকের নির্দেশনায়বলা হয়েছে।কেন্দ্রীয় ব্যাংকের অফ-সাইট সুপারভিশন বিভাগ থেকে গত রোববার এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন সব বাণিজ্যিক ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে।