শুরু হচ্ছে কোকা-কোলার নতুন রান্নার অনুষ্ঠান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কোকা-কোলা বাংলাদেশ নতুন টেলিভিশন অনুষ্ঠান ‘এক ডিশ দুই কুক’-এর পৃষ্ঠপোষকতা করছে। এটি প্রতি বৃহস্পতিবার ১০টা থেকে ১১টার মধ্যে ইটিভি চ্যানেলে সম্প্রচারিত হবে। এতে রান্নার পাশাপাশি উঠে আসবে সেলিব্রেটিদের পরিবার ও কাছের মানুষদের গল্প। ১৬ ফেব্রুয়ারি বিশেষ ভ্যালেন্টাইনস ডে পর্ব দিয়ে এই অনুষ্ঠানের সূচনা হবে। অনুষ্ঠানের উপস্থাপিকা মাসুমা রহমান নাবিলা। ভ্যালেন্টাইনস ডে উপলক্ষে বিশেষ পর্বের অতিথি হচ্ছেন অপূর্ব। এক ডিশ দুই কুক ১৩ পর্বে নির্মিত হচ্ছে এবং অনুষ্ঠানটির সহযোগী পার্টনার হয়েছে রিটেইল চেইন শপ স্বপ্ন। বিজ্ঞপ্তি