প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দেশে দ্বিতীয়বারের মতো শুরু হতে যাচ্ছে ‘বাংলাদেশ স্টার্টআপ কাপ ২০১৭’ শীর্ষক প্রতিযোগিতা। স্টার্টআপ কাপ হচ্ছে একটি বছরব্যাপী ব্যবসায়িক মডেল তৈরির প্রতিযোগিতা। এ জন্য একটি বিশেষায়িত উদ্যোক্তা বাস বরিশাল, চট্টগ্রাম, খুলনা, ময়মনসিংহ, রাজশাহী, রংপুর ও সিলেট বিভাগীয় শহরে সাত দিন করে ঘুরবে। বেটারস্টোরিজ বাংলাদেশ স্টার্টআপ কাপের আয়োজক। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ঢাকায় নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত লিওনি কুলেনারা এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের এ-টু-আই প্রকল্পের পরিচালক কবির বিন আনোয়ার, বাংলাদেশ স্টার্টআপ কাপ প্রকল্পের পরিচালক সেলিমা হোসাইন এলেন ও উপ-প্রকল্প পরিচালক মুহাইমিন খান। আগ্রহীরা ২৫ মার্চের মধ্যে bangladesh. startupcup.com এই লিংকে রেজিস্ট্রেশনের মাধ্যমে প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন। বিজ্ঞপ্তি