প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ প্রফেশনাল গলফারস অ্যাসোসিয়েশনের (বিপিজিএ) আয়োজনে কুর্মিটোলা গলফ কোর্সে অনুষ্ঠিত হচ্ছে পিজিটিআই (প্রফেশনাল গলফ ট্যুর অব ইন্ডিয়া) ট্যুরের মেগা টুর্নামেন্ট বিটিআই ওপেন ২০১৭। গতকাল সোমবার টুর্নামেন্টটি শুরু হয়, চলবে ২ মার্চ পর্যন্ত। চার দিনের এই টুর্নামেন্টের প্রাইজমানি ৪৮ লাখ টাকা। বাংলাদেশে পিজিটিআই ট্যুরের সর্বোচ্চ প্রাইজমানির টুর্নামেন্ট এটি। অংশ নেবেন দক্ষিণ এশিয়ার ১২৬ জন গলফার। বিটিআই হোল্ডিং লিমিটেডের চেয়ারম্যান ও বিপিজিআইয়ের সাবেক প্রেসিডেন্ট আরশি হায়দার বলেন, ‘আবারও একটি আন্তর্জাতিক গলফ টুর্নামেন্টে পৃষ্ঠপোষকতা করার সুযোগ পেয়ে আমরা গর্ববোধ করছি।’ বিজ্ঞপ্তি