শুরু হলো কেএফসির বার্গার ফেস্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ট্রান্সকম ফুডস লিমিটেডের বিশ্বখ্যাত চেইন রেস্টুরেন্ট কেএফসির বার্গার ফেস্ট ১ ডিসেম্বর উদ্বোধন করা হয়েছে। পরের দিন এর উদ্বোধনী অনুষ্ঠান হয় কেএফসির গুলশান আউটলেটে। উপস্থিত ছিলেন ট্রান্সকম ফুডসের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও আক্কু চৌধুরী এবং জনপ্রিয় তারকা শারমিন লাকি, তপু, বন্যা মির্জা, মুনমুন ও নৃত্যশিল্পী পূজা সেনগুপ্তা। কেএফসির মোট ১৩টি শাখা আছে। এগুলোর মধ্যে ১০টির অবস্থান ঢাকায়। একটি চট্টগ্রামে, একটি সিলেটে ও একটি কক্সবাজারে। বিজ্ঞপ্তি