শুরুতে অধিকাংশ শেয়ারের দাম বেড়েছে ডিএসইতে
সপ্তাহের দ্বিতীয় দিন আজ সোমবার শুরুতে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন চলছে ঢাকার শেয়ারবাজারে। দুপুর ১২টায় লেনদেনের দেড় ঘণ্টা শেষে ডিএসইতে ১৪৭ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। এ সময় অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। ফলে সূচকও বেড়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা যায়, দুপুর ১২টায় ডিএসইর ডিএসইএক্স সূচক ৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪০৮১ পয়েন্টে।
এর আগে সকাল সাড়ে ১০টায় সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় ডিএসইতে লেনদেন শুরু হয়। ১১টা ১০ মিনিটে সূচক ৩৪ পয়েন্ট বেড়ে যায়। এরপর সূচক বাড়ার হার কমতে শুরু করে, যা এখনো অব্যাহত রয়েছে।
এই সময়ে ডিএসইতে ২৬৯ কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। হাতবদল হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৫৬টির; কমেছে ৭৫টির ও অপরিবর্তিত রয়েছে ৩৮টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।
আলোচ্য সময়ে ডিএসইতে লেনদেনে শীর্ষে থাকা প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে গ্রামীণফোন, বিএসসিসিএল, মিথুন নিটিং, সিভিও পেট্রোকেমিক্যাল, রেনাটা, ন্যাশনাল পলিমার, জেএমআই সিরিঞ্জ, পদ্মা অয়েল, আরএন স্পিনিং, স্কয়ার ফার্মা প্রভৃতি।